Showing posts with label মচমচে ভাজা পুলি পিঠা রেসিপি. Show all posts
Showing posts with label মচমচে ভাজা পুলি পিঠা রেসিপি. Show all posts
মচমচে ভাজা পুলি পিঠা রেসিপি
মচমচে ভাজা পুলি পিঠা রেসিপ
উপকরণ
দেড় কাপ কোরানো নারকেল
১/২ কাপ চিনি
একটি এলাচ
২ টুকরো বা ১/৪ চা চামচ গুড়া দারুচিনি
১ কাপ চালের গুড়া
১/২ কাপ ময়দা
ভাজার জন্য তেল
প্রস্তুত-প্রনালী:
১ একটি ফ্রাই প্যানে নারকেল, চিনি, দারুচিনি ও এলাচ নিয়ে অল্প আচে নেড়ে চেড়ে রান্না
করতে থাকুন যতক্ষণ চিনি গলে আঠালো ভাব হয়ে আসে। চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিন।
২ একটি পাত্রে দেড় কাপ পানি, ১ চা চামচ লবন দিয়ে ফুটিয়ে নিন। চালের গুড়া, ময়দা মিশিয়ে ঢাকনা
দিয়ে ঢেকে ৫-৭ মিনিট জ্বাল করুন। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা হতে দিন। হাতের সাহায্যে মথে নরম ডো বানিয়ে নিন। প্রয়োজন মনে হলে ঠান্ডা পানি দিয়ে মথে নিতে পারেন।
৩ খামিরটাকে দু’ভাগ করে এক ভাগ নিয়ে কিছুক্ষন মথে লম্বা আকার দিয়ে চাকু দিয়ে ছোট ছোট টুকরো
করে কাটুন। এবার টুকরোগুলো নিয়ে বলের আকার করে হাত দিয়ে চ্যাপ্টা করে কিছু নারকেলের পুর ভরে বন্ধ করে দু’হাত দিয়ে চেপে পিঠার শেইপ দিয়ে নিন। এই পর্যায়ে জিপ-লক ব্যাগে ভরে রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে পারেন।
৪ এবার কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে মিডিয়াম-লো হিটে গরম করুন। তেল হালকা গরম হয়ে আসলে এতে পিঠা দিয়ে অল্প আচে ভাজতে থাকুন।MMM এক পিঠ হয়ে গেলে উল্টে দিন। দুই সাইড বাদামি করে ভেজে নিন। প্রতি ব্যাচ ভাজতে ৭ থেকে ১০ মিনিট সময় লাগতে পারে। হয়ে গেলে নামিয়ে টিস্যু পেপার এর উপর রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।
Subscribe to:
Posts (Atom)