মসলার ফ্লেভারে কাশ্মীরি আচার রেসিপি | Spicy Kashmiri Achar Recipe
উপকরণ
- ২ টি (মাঝারি সাইজ) কাচা আম
- ১ কাপ চিনি
- ১/২ কাপ ভিনেগার
- ১ টেবিল চামচ আদা স্লাইস
- ১ চা চামচ শুকনো মরিচ কুচি
- ২ টুকরো দারুচিনি
- ২ টি এলাচ
- ৩ টি লবঙ্গ
- ১ টি তেজপাতা
- পরিমাণমত লবন
প্রস্তুত-প্রনালী:
১আম ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিন। এক পাশে রেখে দিন।
২একটি প্যানে চিনি, ভিনেগার, লবন দিয়ে জ্বাল করুন। চিনি গলে ফুটতে শুরু করলে আম দিয়ে মিডিয়াম আচে জ্বাল করতে থাকুন আম কিছুটা সেদ্ধ হওয়া পর্যন্ত।
৩এখন আদা, শুকনো মরিচসহ বাকি মশলাগুলো দিয়ে নেড়ে মিশিয়ে জ্বাল করতে থাকুন। আম সেদ্ধ হয়ে স্বচ্ছ ভাব হয়ে এলে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিন। এই আচার ফ্রিজে রেখে ২ থেকে ৪ মাস সংরক্ষণ করতে পারবেন।
No comments:
Post a Comment