উপকরণ
১ কাপ ময়দা
১ চা চামচ চিনি
১ চা চামচ ইস্ট
২ টেবিল চামচ তেল
পরিমান মত টমেটো বা পিজ্জা সস
পরিমান মত ক্যাপসিকাম
পরিমান মত পেঁয়াজ কুচি
পরিমান মত সসেজ
পরিমাণ মত মিক্সড হার্ব
পরিমান মত চিলি ফ্লেক্স
পরিমান মত গ্রেট করা চিজ
প্রস্তুত-প্রনালী:
১একটি বড় পাত্র নিন। এতে ময়দা, চিনি, লবণ এবং ড্রাই ইস্ট নিয়ে সমস্ত শুকনো উপকরনগুলোকে একটু মিশিয়ে নিন। তারপর ধীরে ধীরে হালকা গরম তরল দুধ দিয়ে মিশিয়ে নরম খামির তৈরি করুন। কিছুক্ষণ মথে নিয়ে সামান্য তেল দিন এবং আবার ২ থেকে ৩ মিনিটের জন্য মথে নিন। এবার ২ ঘন্টার জন্য রেখে দিন ইস্ট এক্টিভেট করার জন্য।
২দুই ঘন্টা পরে ডো আকারে দ্বিগুণ হয়ে যাবে৷ হাতের সাহায্যে আবারো একটু মথে নিয়ে ভেতরের দিকে ভাজ করে করে গোল করুন।
এবার ফ্রাই প্যানে রাখুন এবং আপনার হাত দিয়ে চেপে চেপে পাতলা করে পিজ্জার শেপ দিন।
৩অপ্রয়োজনীয় বুদবুদ এড়াতে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিন। চুলার আচ একেবারে লো তে রেখে ঢাকনা দিয়ে একপাশে ৫ মিনিট রান্না করুন। তারপরে উল্টে দিয়ে আরও পাঁচ মিনিট অন্য দিকে রান্না করুন। এবার ফ্লিপ করে নিয়ে টমেটো সস, গ্রেট করা চিচ, সসেজ, পেঁয়াজ, ক্যাপসিকাম বা আপনার পছন্দের কোনও টপিং ছড়িয়ে দিন।
৪এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন সব কিছু সেদ্ধ হয়ে চিজ গলে না যাওয়া পর্যন্ত। তারপরে চুলা থেকে নামিয়ে পছন্দসই আকারে কেটে গরম গরম পরিবেশন করুন।
No comments:
Post a Comment