মশলা দুধ চা রেসিপি | Spiced Milk Tea Recipe | Masala Dudh Cha Recipe

মশলা দুধ চা রেসিপি | Spiced Milk Tea Recipe | Masala Dudh Cha Recipe
 

Ingredients

  • 1 Cup ‏Cow milk
  • 1 tbsp ‏Tea
  • 1 tbsp or to taste ‏Sugar
  • 1 pc ‏Cardamom
  • 2 pcs ‏Cloves
  • 2 pcs ‏Cinnamon
  • 2 pcs ‏Black pepper
  • 1 cup ‏Water
  • 2 slice ‏Ginger
  • 1 pc ‏Bay leaf

Directions:

1Add water in a pot and all spices. Then bring it to boil.

2While boiling add tea. Boil for 2 to 3 minutes. Then add milk and continue boiling. Then add sugar, Give it a nice mix.


3Now let it boil for 5-7 minutes on medium-low flame. Stir when required to avoid overflow.

4When it turns into your desired color, turn the flame off. Filter the tea with a strainer and serve hot.

 

উপকরণ

  • ১ কাপ ‏গরুর দুধ
  • ১ টেবিল চামচ ‏চা পাতি
  • ১ টেবিল চামচ বা পরিমান মত ‏চিনি
  • ২টি ‏লবঙ্গ
  • ছোট দুই টুকরা ‏দারুচিনি
  • ২ টি ‏গোল মরিচ
  • ১ টি ‏এলাচ
  • ১ কাপ ‏পানি
  • দুই স্লাইস ‏আদা
  • ১ টি ‏তেজপাতা

 

প্রস্তুত-প্রনালী:

প্রথমে পানি ও সব মশলা গুলো একটি পাত্রে নিয়ে নিন। এবার জ্বাল করতে থাকুন।

ফুটতে শুরু করলে এর মধ্যে চা পাতি দিয়ে মিশিয়ে নিন। কিছুক্ষণ পর দুধ দিয়ে দিন। ১-২ মিনিটের মত জ্বাল করে চিনি দিয়ে মিশিয়ে নিন।


অল্প আঁচে এটাকে জ্বাল করতে থাকুন ৫-৭ মিনিট। মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে দেবেন, না হলে উপচে পড়ে যাবে।

জ্বাল করতে করতে আপনার পছন্দের রং ধারণ করলে জ্বাল বন্ধ করে ছাকনির সাহায্যে ছেকে নিন। এবার পরিবেশন করুন গরম গরম ধোয়া ওঠা এক কাপ মশলা চা।

 

দুধ ডিমের ক্যারামেল পুডিং রেসিপি | Milk Egg Caramel Pudding Recipe

 দুধ ডিমের ক্যারামেল পুডিং রেসিপি | Milk Egg Caramel Pudding Recipe


Ingredients

  • 2 pcs ‏Egg
  • 3/4 cup ‏Sugar
  • 1 cup ‏Milk
  • 1/2 tsp ‏Vanilla essence


 

Directions:


1Make caramel with 1/4 cup sugar and 1 tbsp water. Pour caramel into the pot which will be used to set pudding. Make it cool to set.

2Take another bowl and beat the eggs and remaining sugar well by a fork. Then add milk and whisk well. Also add vanilla essence and mix. You can avoid vanilla essence if you don’t like or can replace with cardamom powder. Now pour this mixture with a strainer into the pot where the caramel was set.


3Boil 2 cups water in a pan big enough to contain another pot. When the water starts boiling, place a stand inside first and place the pot with pudding mixture. Cover with the lid and bake on lower heat. After 30 to 35 minutes check with a toothpick inserting into the pudding. If the toothpick comes out clean, it’s ready. If wet, cook for another few minutes. Then cool down completely on room temperature. Then refrigerate it for 2 hours. After 2 hours de-mould pudding carefully and serve cold.

 https://stoolsymphony.com/zqgcavu6c?key=4da3a6d1c98c08d75db21badc0e629d6

উপকরণ

  • ২ টি ‏ডিম
  • ৩/৪ কাপ ‏চিনি
  • ১ কাপ ‏দুধ
  • ১/২ চা চামচ ‏ভ্যানিলা এসেন্স

 

প্রস্তুত-প্রনালী:

১/৪ কাপ চিনি ও ১ টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করুন। পুডিং যে পাত্রে বসাবেন সেই পাত্রে ক্যারামেল ঢেলে ঠান্ডা করে সেট করে নিন।

অন্য পাত্রে ডিম ও বাকি চিনি নিয়ে কাটা চামচ দিয়ে খুব ভাল করে ফেটে নিন। এরপর দুধ দিয়ে মিশিয়ে নিন। সাথে ভ্যানিলা এসেন্সও মিশিয়ে নিন। চাইলে ভ্যানিলা এসেন্স বাদ দিতে পারেন বা এর পরিবর্তে এলাচের গুড়াও ব্যবহার করতে পারেন। এবার যে পাত্রে ক্যারামেল বসিয়েছেন সেই পাত্রে মিশ্রণটি একটি ছাকনির সাহায্যে ছেকে নিয়ে সাবধানে ঢেলে দিন।

MMM


চুলায় একটি বড় পাত্রে ২ কাপ পানি দিয়ে জ্বাল করুন। পানি ফুটতে শুরু করলে একটি স্ট্যান্ড বসিয়ে পুডিং-এর পাত্রটি তার উপর বসিয়ে ঢাকনা দিয়ে একদম অল্প আঁচে রান্না করুন। ৩০ থেকে ৩৫ মিনিট পর একটি টুথপিক দিয়ে চেক করুন। যদি টুথপিক পরিষ্কার বের হয় তাহলে নামিয়ে ফেলুন। না হলে আরও কয়েক মিনিট বেক করতে হবে। এরপর পুডিং নরমাল তাপমাত্রায় এনে ঠান্ডা করে নিয়ে ফ্রিজ-এ রেখে দিন ২ ঘন্টার জন্য। ২ ঘন্টা পরে সাবধানে পাত্র থেকে বের করে নিয়ে পছন্দমত শেপে কেটে পরিবেশন করুন।

 

চুলায় ও ব্লেন্ডারে ভ্যানিলা কেক রেসিপি | Super Easy Vanilla Cake Recipe

চুলায় ও ব্লেন্ডারে ভ্যানিলা কেক রেসিপি |
Super Easy Vanilla Cake Recipe Ingredients 1/2 cup ‏All purpose flour 1 tsp ‏Baking powder 2 pcs ‏Egg 1/2 cup ‏Sugar 1/4 cup ‏Oil/ butter 1 tsp ‏Vanilla essence Directions: 1Firstly mix all dry ingredients together and strain with a strainer. Keep aside. 2In a blender jug take eggs of normal temperature, sugar, oil and vanilla essence. Blend very well for 2-4
minutes or till sugar melt. When they turn into bubbly and fluffy mixture stop blending. 3In a large bowl take all dry ingredients and mix well. Then gradually add egg mixture and mix with a spatula or whisk very patiently. Do not overmix. 4Grease a cake mold with oil or butter. Place a baking paper at bottom. Pour cake mix/batter in it and tap few times to remove bubbles. 5Preheat a pan with lid for 5 minutes. Then place a stand and keep cake mold in it. Bake on very low flame for 40-45 minutes with the lid. If you want to bake in oven preheat your oven for 10 minutes. Then bake your cake in 160°C for 30-35 minutes. 6After 45 minutes check with a toothpick. If toothpick comes out clean the cake is ready to serve. If not bake for 5 minutes more. Follow the same process for oven also. Then take the mold out and keep to let it cool down completely. De-mold with a knife or spoon. Cut into pieces of your favorite size and serve.     উপকরণ ১/২ কাপ ‏ময়দা ১ চা চামচ ‏বেকিং পাউডার ২ টি ‏ডিম ১/২ কাপ ‏চিনি ১/৪ কাপ ‏তেল ১ চা চামচ ‏ভ্যানিলা এসেন্স প্রস্তুত-প্রনালী: ১প্রথমে সমস্ত শুকনো উপাদান একসাথে মিশিয়ে স্ট্রেনার বা ছাকনির সাহায্যে ছেকে নিন। একপাশে রেখে দিন। ২ব্লেন্ডারের জগে নরমাল তাপমাত্রায় থাকা ডিম, চিনি, তেল ও ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভাল করে ব্লেন্ড করে নিন যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায়। যখন ফ্যানার মত একটা অবস্থায় চলে আসবে তখন বেল্ড করা বন্ধ করে দিন। ৩এখন শুকনো উপাদান-MMMএর সাথে ডিমের মিশ্রনটি আস্তে আস্তে যোগ করুন এবং একটি স্প্যাচুলা বা চামচ দিয়ে মিশিয়ে নিন। এই পর্যায়ে হ্যান্ড বিটার কোনভাবেই ব্যবহার বা ওভারমিক্স করবেন না। ৪তেল বা মাখন দিয়ে একটি কেকের ছাঁচ গ্রিজ করে নিন। এতে কেকের মিশ্রণ ঢেলে দিন। কয়েকবার আলতো করে ট্যাপ করে নিন। ৫চুলায় বেক করতে ঢাকনাসহ একটি পাত্র চুলায় গরম করে নিন ৫ মিনিট। এরপর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর কেক-এর মোল্ড বসিয়ে দিন। ঢাকনা দিয়ে ৪০-৪৫ মিনিট বেক করুন।
আর ওভেনে বেক করতে ওভেনটি ১০ ​​মিনিটের জন্য প্রিহিট করুন। তারপরে কেকটি ১৬০ ডিগ্রিতে ৪৫ মিনিটের জন্য বেক করুন। ৫৪৫ মিনিট পরে একটি টুথপিক দিয়ে চেক করুন। টুথপিক পরিষ্কার বের হলে কেক রেডি। যদি পরিষ্কার না বের হয় তবে আরও ৫ মিনিটের জন্য বেক করুন। তারপরে আপনার কেকটি পুরোপুরি ঠান্ডা করে নিন। ছুরি বা চামচের সাহায্যে ছাঁচ থেকে বের করে নিন। পছন্দসই সাইজে কেটে পরিবেশন করুন।

গুঁড়া দুধের রসমালাই

গুঁড়া দুধের রসমালাই Ingredients 1 and 1/2 cup ‏Milk powder 3 cup ‏Liquid milk 1/4 tsp ‏Cardamom powder 1/2 cup ‏Sugar 1/2 tsp ‏Baking powder 1tbsp ‏Ghee 1 pcs ‏Egg Directions: 1In a large bowl add 1 cup milk powder, baking powder, ghee & mix well. Then gradually add well beaten egg of room temperature and make a sticky dough. When it feels sticky it’s all set. Rest for 5 minutes. Then make small balls keeping in mind that the balls will be double in size later. 2In a large deep sauce pan add 2 and 1/2 cup of liquid milk and sugar. Bring it to boil. Do not over boil them. 3Now add those balls in the milk. Cover and cook for 5 minutes on medium heat. Sometimes shake them with handle. 4In a bowl mix rest of the milk powder with warm water. Then take the lid off and add those milk into it. Shake a bit to mix very carefully. Again cover and cook for 5 minutes. After 5 minutes turn the flame off and keep it for 2 hours. After 2 hours rasmalai will be ready to serve.
    উপকরণ দেড় কাপ ‏গুড়া দুধ ৩ কাপ ‏তরল দুধ ১/২ কাপ ‏চিনি ১/৪ চা চামচ ‏এলাচ গুড়া ১/২ চা চামচ ‏বেকিং পাউডার ১ টেবিল চামচ ‏ঘি ১ টি ‏ডিম প্রস্তুত-প্রনালী: ১একটি পাত্রে ১ কাপ গুঁড়া দুধ নিয়ে এর সাথে বেকিং পাউডার ও ঘি দিয়ে আলতো হাতে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে ফেটানো ডিম দিয়ে মিশিয়ে একটি নরম ডো বানিয়ে নিন। ডিম অবশ্যই রুম টেম্পারেচার এ থাকতে হবে। যখন দেখবেন ডো হাতের সাথে লেগে আসছে বুঝবেন এটি মিষ্টি তৈরির জন্য তৈরি। এবার ৫ মিনিট অপেক্ষা করুন। তারপর মিষ্টির আকারে বল বানিয়ে নিন।   ২এবার একটি পাত্রে আড়াই কাপ দুধ, চিনি, এলাচ গুড়া দিয়ে জ্বাল করে নিন। ফুটতে শুরু করলে মিষ্টি ছেড়ে দিন। কোন ভাবেই জ্বাল করে দুধ ঘন করা যাবে না। ৩ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট মিডিয়াম হাই হিটে জ্বাল করুন। মাঝে মাঝে হাতল দিয়ে ধরে একটু দুলিয়ে দিন যাতে উপচে পড়ে না যায়। ৪একটি ছোট বাটিতে বাকিটা গুড়া দুধ ও হারকা গরম পানি নিয়ে ভাল করে মিশিয়ে নিন। ঢাকনা খুলে দুধের মিশ্রন দিয়ে আলতো করে নেড়ে আবারো ঢাকনা দিয়ে ৫ মিনিট জ্বাল করুন। এরপর চুলা বন্ধ করে দিন আর এভাবেই রেখে দিন অন্তত দুই ঘন্টা। দুই ঘন্টা পর মিষ্টিগুলো ভাল করে রস শুষে নেবে। এবার পরিবেশন করুন মজাদার রসমালাই ঠান্ডা বা গরম।

চিকেন চওমিন Chicken Chow Mein

 চিকেন চওমিন Chicken Chow Mein

Ingredients

  • 2 packets ‏Noodles
  • 100 gm ‏Boneless chicken
  • As required ‏Vegetables
  • 1/4 tsp ‏Chopped garlic
  • 1 tsp ‏Chopped green chilies
  • 1 tbsp ‏Soy sauce
  • 1 tbsp ‏Tomato ketchup
  • 1 tsp ‏Black pepper powder
  • 2 tbsp ‏Oil
  • 1 tbsp ‏Butter
  • To taste ‏Sugar (Optional)
  • To taste ‏Salt
  • 1 tbsp ‏Oyster sauce (Optional)


 

Directions:

1In a bowl take slice chicken, pinch of black pepper, salt, red chili powder, 1/2 tbsp soya sauce, 1tsp corn flour. Mix everything well and keep for 15 minutes.

2Boil water in a pan with 4 cups water or enough to boil the required amount of noodles and 1 tsp oil.

3When the water starts boiling add noodles and boil till 80% cooked. Always add noodles in boiling water, never in cold or lukewarm. Pour in a strainer to drain, wash with clean cold water and drain again.


3Heat oil in a pan, add chopped garlic and green chilies and fry till brown. Add marinated chicken and cook for 2 to 3 minutes. Noelw add hard vegetables first like cauliflower, carrot, beans etc. and keep stirring to fry on high to medium-high heat till half-cooked.

4Now add the soft veggies like cabbage, capsicum, beans, green peas, onion etc. and fry for a while. Add salt considering the salt in soy sauce to be added later.

5Add soya sauce, tomato sauce, black pepper and stir. Add boiled noodles, sugar (optional), Ajinomoto/tasting salt(optional) and keep stirring to mix them very well. Lastly add some butter and spring onion on top (optional). Serve warm.

 

উপকরণ

  • ২ প্যাকেট ‏নুডুলস
  • ১০০ গ্রাম ‏চিকেন
  • পরিমানমত ‏পছন্দমত সবজি
  • ১/৪ চা চামচ ‏রসুন কুচি
  • ১ চা চামচ ‏কাচা মরিচ কুচি
  • ১ টেবিল চামচ ‏সয়া সস
  • ১ টেবিল চামচ ‏টমেটো সস
  • ১ চা চামচ ‏গোল মরিচের গুড়া
  • ২ টেবিল চামচ ‏তেল
  • ১ টেবিল চামচ ‏মাখন
  • পরিমানমত ‏চিনি (ঐচ্ছিক)
  • পরিমানমত ‏লবণ
  • ১ টেবিল চামচ ‏অয়েস্টার সস (ঐচ্ছিক)

 

প্রস্তুত-প্রনালী:

একটি বাটিতে স্লাইস মুরগীর মাংস, ১/২ চা চামচ সয়া সস, ১ চা চামচ কর্ণ ফ্লাওয়ার, এক চিমটি লবন, গোল মরিচ, লাল মরিচের গুড়া দিয়ে মেরিনেট করে রাখুন ১৫ মিনিট।

একটি পাত্রে ৪ কাপ বা পরিমানমত পানি দিন। পানির সাথে ১ চা চামচ তেল দিয়ে দিন।

পানি ফুটতে শুরু করলে এর মধ্যে নুডলস দিয়ে সেদ্ধ করে নিন। নুডলস ৮০% এর মত সেদ্ধ করবেন। সবসময় মনে রাখবেন, নুডলস অবশ্যই ফুটন্ত পানিতে ছাড়বেন, ঠান্ডা বা অল্প গরম পানিতে কখনই না। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

MMM


এবার একটি ফ্রাই প্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে রসুন, কাচা মরিচ কুচি দিয়ে বাদামি করে ভাজুন। মেরিনেট করা চিকেন দিয়ে ২ থেকে ৩ মিনিট রান্না করে একে একে এর মধ্যে প্রথমে শক্ত সবজিগুলো (ফুলকপি, গাজর) দিয়ে কিছুক্ষন ফ্রাই করুন হাই হিটে একটু নরম হওয়া পর্যন্ত।

এবার নরম সবজিগুলো (বাঁধাকপি, ক্যাপসিকাম, বরবটি, পেয়াজ, মটরশুটি) দিয়ে কিছুক্ষন ফ্রাই করুন। পরিমানমত লবন দিয়ে দিন, পরে সয়া সসেও কিন্তু কিছু লবন থাকবে।

এবার সয়া সস, টমেটো সস, গোল মরিচের গুড়া দিয়ে কিছুক্ষন ফ্রাই করুন। এবার সেদ্ধ নুডলস, চিনি (ঐচ্ছিক), টেস্টিং সল্ট দিয়ে ভাল করে মিশিয়ে নিন ও ফ্রাই করুন। শেষে মাখন দিয়ে নেড়ে মিশিয়ে কিছু স্প্রিং অনিয়ন বা পেয়াজের কালি কুচি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।



থাই স্যুপ রেসিপি | Bangladeshi Chinese Restaurant Style Thai Soup Recipe

থাই স্যুপ রেসিপি | Bangladeshi Chinese Restaurant Style Thai Soup Recipe Ingredients 1 pc ‏Egg 1/4 cup ‏Tomato ketchup 1/4 cup ‏Red chili sauce 1 tsp ‏Black pepper powder 2 tsp ‏Sugar 3 tbsp ‏Corn flour 1 tbsp ‏Butter 100 gm ‏Chicken 100 gm ‏Prawn 100 gm ‏Mushroom 3 sticks ‏Lemon grass 30 gm ‏Thai ginger/ginger slice 1/2 tsp ‏Chopped Garlic 1 tsp ‏Soy sauce 1 tsp ‏Oyster sauce 1 tbsp ‏Red chili paste 2 tbsp ‏Lemon juice 2 tsp ‏Salt As required ‏Chopped coriander leaves Directions: 1In a bowl take egg, tomato sauce, chili sauce, salt, sugar, black pepper powder, corn flour and 1 cup of water. Mix everything well with a hand whisk. Keep it aside. 2In a large pan heat oil/butter. Add chopped garlic. Fry a bit. Then add lemon grass, chicken, prawn, mushroom, black pepper powder, green chilies, slice ginger, soya sauce,
  oyster sauce, salt and cook for 2 to 3 minutes. 3Now add 4 cups of chicken stock and 1 tbsp red chili paste. When water stared boiling add that mixture gradually and whisk continuously to avoid lumps. 4Within 1 to 2 minutes soup will come into thick consistency. Turn the heat off and sprinkle lemon juice and coriander leaves. Serve hot. Serve warm. উপকরণ ১ টি ‏ডিম ১/৪ কাপ ‏টমেটো সস ১/৪ কাপ ‏চিলি সস ১ চা চামচ ‏গোল মরিচের গুড়া ১ চা চামচ ‏শুকনো মরিচ বাটা ২ চা চামচ ‏চিনি ৩ টেবিল চামচ ‏কর্ণ ফ্লাওয়ার ১ টেবিল চামচ ‏মাখন ১০০ গ্রাম ‏চিকেন স্লাইস ১০০ গ্রাম ‏চিংড়ি মাছ ১০০ গ্রাম ‏মাশরুম ৩ টি ‏কাচা মরিচ   ১/২ চা চামচ ‏রসুন কুচি ৩০ গ্রাম ‏আদা স্লাইস ১ চ চামচ ‏সয়া সস ১ চা চামচ ‏ওয়েস্টার সস ৩ টি স্টিক ‏লেমন গ্রাশ ২ টেবিল চামচ ‏লেবুর রস ২ চা চামচ ‏লবন পছন্দমত ‏ধনিয়া পাতা কুচি প্রস্তুত-প্রনালী: ১একটি বাটিতে ডিম, টমেটো সস, চিলি সস, MMM গোল মরিচের গুড়া, লবন, চিনি, কর্ণ ফ্লাওয়ার ও ১ কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও ২ কাপ পানি দিয়ে হ্যান্ড হুইস্ক এর সাহায্যে মিশিয়ে এক পাশে রেখে দিন। ২ফ্রাইপ্যানে মাখন দিয়ে গরম হলে রসুন কুচি দিয়ে ভেজে লালচে হয়ে এলে এর মধ্যে একে একে লেমন গ্রাস, চিকেন, চিংড়ি, মাশরুম, সয়া সস, ওয়েস্টার সস, https://stoolsymphony.com/zqgcavu6c?key=4da3a6d1c98c08d75db21badc0e629d6 গোল মরিচের গুড়া, কাচা মরিচ স্লাইস, আদা স্লাইস, লবন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ২ মিনিট রান্না করুন। ৩এখন ৪ কাপ চিকেন স্টক ও ১ টেবিল চামচ শুকনো মরিচ বাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানি গরম হতে দিন। ফুটতে শুরু করলে মিশিয়ে রাখা মিশ্রনটি অল্প অল্প করে ঢালতে থাকুন এবং হ্যান্ড হুইস্ক এর সাহায্যে মিশিয়ে নিন যাতে দলা পাকিয়ে না যায়। ৪১-২ মিনিট জ্বাল করলেই সুপ ঘন হয়ে যাবে। তখন চুলা বন্ধ করে দিয়ে লেবুর রস ও ধনে অয়াতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন।

নারিকেলের নাড়ু রেসিপি | Narkel Naru Recipe | Coconut Laddu

নারিকেলের নাড়ু রেসিপি | Narkel Naru Recipe | Coconut Laddu

Ingredients

  • 1 and 1/2 cup ‏Shredded coconut
  • 1 cup ‏Sugarcane jaggery                                                                   
  • 1/4 tsp ‏Cardamom powder


 

Directions:

1In a fry pan take coconut, jaggery & cardamom and mix everything with the help of your hand till jaggery dissolves well.

2Now turn the flame on and cook on medium-low flame patiently. Keep stirring till sticky.


3Turn the flame off, take aside in a bowl and let it cold a bit.

4Grease your hands with a bit of oil or ghee. While warm take some portion and make small balls. It would be difficult to shape them if they get cold. Then let them fully cool down. You can store them in normal temperature up to 5 days or a week.

 

উপকরণ

  • দেড় কাপ ‏কোরানো নারকেল
  • ১ কাপ ‏আখের গুড়
  • ১/৪ চা চামচ ‏এলাচ গুড়া

 

প্রস্তুত-প্রনালী:

একটি ফ্রাই প্যানে নারকেল, গুড় ও এলাচ নিয়ে হাতের সাহায্যে চটকে মেখে নিন।

এবার চুলা জ্বালিয়ে আচ মিডিয়াম-লো রেখে অনবরত নেড়েচেড়ে রান্না করতে থাকুন আঠালো না হওয়া পর্যন্ত।


চুলা বন্ধ করে একটি বাটিতে ঢেলে নিন।

হাতের তালুতে সামান্য ঘি বা তেল মেখে নিয়ে অল্প অল্প করে অংশ নিয়ে গোল গোল নাড়ুর মত বানিয়ে নিন। এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে। ঠান্ডা হয়ে গেলে নাড়ুর শেইপ হবে না। সবগুলো বানানো হয়ে গেলে ঠান্ডা করে নিন। এরপর এগুলোকে ৫ থেকে ৭ দিন সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন।