সবচেয়ে সহজ উপায়ে কাচ্চি বিরিয়ানি // Super Easy Kachchi Biryani Recipe
- ২ কেজি খাসি বা গরুর মাংস
- ১ কেজি চিনিগুড়া বা কালিজিড়া চাল
- ১/২ কাপ টক দই
- ২ টেবিল চামচ আদা বাটা
- ২ টেবিল চামচ রসুন বাটা
- ৪/৫ টা শুকনা মরিচ
- বড় সাইজের একটির অর্ধেক জয়ফল
- মিডিয়াম সাইজ এর একটি জয়ত্রী
- ১/২ চা চামচ সাদা গোল মরিচ MMM
- ৪/৫ টি দারুচিনি
- ৮/১০ টি সাদা এলাচ
- ২টি কালো এলাচ
- ১/২ চা চামচ কালো গোল মরিচ
- ৮/১০ টি কিসমিস
- ৩/৪ কাপ তেল
- ১ কাপ ঘি
- ৪ টি আলু (মাঝারি সাইজ)
- ৫-৬ টি আলু বোখারা
- ১ কাপ গুড়া দুধ
- আড়াই কাপ লিকুইড দুধ
- ১ কাপ পেয়াজ বেরেস্তা
- ১ টি তারা মৌরি
- ২ চা চামচ শা-জিরা
- ৭/৮ টি লবঙ্গ
- ৩ টি তেজপাতা
- ৫/৬ টি কাবাব চিনি
- ৮-১০ টা কাজু বাদাম
- পরিমানমত লবণ
প্রস্তুত-প্রনালী:
১মাংস ভাল করে ধুয়ে নিন। খুব ভালো করে পানি ঝরিয়ে নিন।
২এবার বিরিয়ানি মশলার মিশ্রণ তৈরি করুন। তারা মৌরি, কালো এলাচ, সাদা এলাচ, শুকনো মরিচ, জয়ফল, জয়ত্রী, গোল মরিচ, সাদা গোল মরিচ, লবঙ্গ, তেজপাতা ও দারুচিনি দিয়ে গুড়ো করে নিন।
৩আলু বড় টুকরো করে কেটে সামান্য লবন ও রঙের জন্য হলুদ গুড়া বা জাফরান গুড়ার সাথে মেখে তেলে বাদামি করে ভেজে তুলে রাখুন।
৪টকদই, আদা-রসুন বাটা, লবন, গুড়া করে রাখা মশলা, তেল ও পেয়াজ বেরেস্তা দিয়ে মাংস ভালো ভাবে মেরিনেট করে নিন। এখন ধোয়ার ফ্লেভার যাদের পছন্দ তারা কয়লা দিয়ে স্মেল দিয়ে নিতে পারেন। আমরা পছন্দ করি না তাই বাদ দিলাম৷ ২ থেকে ৪ ঘন্টা রেখে দিন মেরিনেট হওয়ার জন্য।
৫একটি পাত্রে পরিমানমত পানি দিন। পানিতে তেল, লবন, দারুচিনি, এলাচ, তারা মৌরি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিন। পানি ফুটতে শুরু করলে চাল দিন। ৭০% মত সেদ্ধ হলে নামিয়ে পানি ঝরিয়ে নিন।
৬যে পাত্রে বিরিয়ানী রান্না করবেন সেই পাত্রে প্রথমে মাংস দিন। তারপর ভেজে রাখা আলু ও আলু বোখারা দিন। উপর থেকে পেয়াজ বেরাস্তা, গুড়া দুধ, কাবাব চিনি, কিসমিস ও শাহি জিরা ছড়িয়ে দিন । এবার তার উপর সেদ্ধ করে রাখা ভাত ছড়িয়ে দিন। আরও একটু বেরেস্তা ছড়িয়ে দিন। এবার ঘি, দুধ ও গুড়া দুধ-এর একটি ম্রিশন তৈরি করে উপর থেকে ছড়িয়ে দিন।
৭এবার আটা দিয়ে নরম খামির তৈরি করুন। খামির দিয়ে পাত্রের চারপাশে লাগিয়ে খুব ভাল করে ঢাকনা বন্ধ করুন যেন কোন বাতাস বের হতে না পারে।
৮এবার প্রথম ১০ মিনিট হাই হিট-এ রান্না করুন। তারপর একদম অল্প আচে চুলার উপর একটি প্যান বা তাওয়া বসিয়ে তার উপর হাড়ি রেখে রান্না করুন দেড় থেকে ২ ঘন্টা। ২ ঘন্টা পরে চেক করুন। আপনার বিরিয়ানী রেডি। পছন্দসই সালাদ বা রাইতার সাথে পরিবেশন করুন।
No comments:
Post a Comment